ভোটে বিতর্কিত পোস্ট করে পুলিশকর্মী সাসপেন্ড, সতর্ক করল লালবাজার
২৮ এপ্রিল, ২০২৬

সোশ্যাল মিডিয়ায় পোস্ট নিয়ে এর আগে বহুবার সতর্ক করেছে লালবাজার। কিন্তু, তাতেও পুলিশকর্মীদের একাংশের যে হুঁশ ফিরছে না, তা ফের প্রকাশ্যে এলো। কখনও উর্দি পরে, কখনও আবার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে বিতর্কিত মন্তব্য করে কেউ কেউ বাহিনীর ভাবমূর্তি নষ্ট করছেন বলে অভিযোগ উঠছে।
Source: eisamay