BLO-র গাফিলতিতে প্রথম ভোটই মিস! স্লিপ এল ভোটের পরের দিন! ক্ষোভে ফুঁসছে মালদহের সিহিপুর
২৪ এপ্রিল, ২০২৬

অভিযোগ, নতুন ভোটার হয়েও প্রয়োজনীয় ভোটার স্লিপ পাননি তরুণী হুশনারা বেগম। ভোটের দিন তিনি একাধিকবার বুথ লেভেল অফিসার (বিএলও)-এর কাছে স্লিপ চাইতে গেলেও তা পাননি। ফলে বাধ্য হয়ে ভোট না দিয়েই বাড়ি ফিরে যেতে হয় তাঁকে।
Source: bengali_news18